দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা সিটিতে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
সোমবার (২২ জুন) শহরের রিমাল এলাকায় আল-রাহাব মলের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহত ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ এবং তিন আহত ব্যক্তিকে আল-সারায়া ফিল্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনবহুল এলাকায় থাকা গাড়িটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা কেন্দ্রে যাচ্ছিল।
গত বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর এটিকে ইসরায়েলের সর্বশেষ লঙ্ঘন বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ২৪৯ জন আহত হয়েছেন।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
জে আই